23 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হামলার প্রতিবাদে চমেকে নার্সদের বিক্ষোভ

হামলার প্রতিবাদে চমেকে নার্সদের বিক্ষোভ


বিএনএ, চট্টগ্রাম : এক নার্সের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন নার্সরা। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে মূল ফটকে তারা অবস্থান নেন।

হামলায় আহত মো. ফারুক হোসেন বলেন, বিকেল ৪টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একটি রোগী ভর্তি করাতে আসেন ওই মেডিক্যাল শিক্ষার্থী। এসময় তথ্য জানার চেষ্টা করলে একজন মহিলা নার্সকে মারধর করা হয়। কিছুক্ষণ পর ৫০ জনের মতো এক গ্রুপ এসে ওয়ার্ডে পুনরায় হামলা চালায়। এসময় আমাকেসহ বেশ কয়েকজনকে মারধর করেন তারা।

যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের বিচার হবে না ততক্ষণ আন্দোলন চলবে বলে নার্সরা জানিয়েছে। এতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় চমেকে অনেক আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সেবাদান যেন ব্যহত না হয়, সেজন্য নার্সদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা