30 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেটফ্লিক্সের সঙ্গে কাজ করবেন শাকিব খান

নেটফ্লিক্সের সঙ্গে কাজ করবেন শাকিব খান

শাকিব খান

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে কাজ করবেন বলিউড সুপারস্টার শাকিব খান।। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন এই অভিনেতা । সেখান থেকে প্রতিদিন কি করছেন তা নিয়ে তিনি নিয়মিত ফেসবুকে স্ট্যাটাস দিলেও কিছু কিছু বিষয় এড়িয়ে যান।

নেটফ্লিক্সের একটি প্রকল্পের সঙ্গে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে শুধু হাসির টেগ দেন তিনি। প্রকল্পটি কি ধরনের, কাদের মাধ্যমে তিনি এই প্রকল্পের সঙ্গে জড়ালেন, কোন কোম্পানি তাকে নেটফ্লিক্সের কাজের জন্য অফার দিয়েছে সেবিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি শাকিব।

শুনা যাচ্ছে, এ মাসের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে দেশে ফিরবেন শাকিব খান। তখন বুঝা যাবে নেটফ্লিক্সের বিষয়টি আসলে কি? শাকিব খান যদি এ মাসে ফিরে আসেন তাহলে তার ‘রাজকুমার’ ছবিটি কি পর্যায়ে আছে সেটা জানা হবে।

সুত্র জানায়, পরিচালক হিমেল আশরাফ ছবিটির জন্য একজন ইংরেজ নায়িকা ঠিক করা হয়েছে।তাকে ফলাও করে সবার সঙ্গে পরিচয়ও করে দেয়া হয়েছে। শাকিব খানের জন্মদিন উদযাপন করতে গিয়ে রাজকুমার বিষয়ে বিস্তারিত বলেছিলেন হিমেল আশরাফ। তিনি শেয়ারিং পদ্ধতিতে প্রযোজক আয়োজন করছিলেন। অনেকেই থাকবেন ছবিটির প্রযোজক।

রাজকুমার ছবিটির পরিকল্পনা নিয়ে শাকিব খান বলেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ছবিকে পৌঁছে দিতে চান। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির মহরতেও তিনি একই কথা বলেন। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তিনি দেখছেন, শুনছেন সে সব ছবির বিনিয়োগের পরিমাণও। বলেন, ভাল মানের ছবির তুলনায় দেশিয় ছবিতে কতটুকু কি করা যেতে পারে সেটা নিয়ে কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনাহীন কোনো কাজে সাফল্য আসে না, যোগ করেন শাকিব খান।

বিএনএ/ রিপন রহমান খান, ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু