25 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মাঙ্কিপক্স উপসর্গ : শাহজালাল থেকে হাসপাতালে তুর্কি নাগরিক

মাঙ্কিপক্স উপসর্গ : শাহজালাল থেকে হাসপাতালে তুর্কি নাগরিক

মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

বিএনএ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় তুরস্কের এক নাগরিককে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে বিমানবন্দরে পরীক্ষায় ৩২ বছর বয়সী ওই তুর্কি নাগরিকের মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ে।

মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে  বলেন, ‘তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। স্ক্রিনিং-এর সময় ওই ব্যক্তির শরীরে ফুসকুড়ি ধরনের উপসর্গ দেখা যায়। কিন্তু, তিনি এ সংক্রান্ত কোনো মেডিকেল রিপোর্ট দেখাতে পারেননি আমাদের। পরে আমাদের সন্দেহ হয়, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না।’

‘আমাদের সন্দেহ হলে আমরা ওই ব্যক্তিকে বিষয়টি জানাই। পরে তাঁকে আমরা মহাখালীর সংক্রামক রোগ হাসপাতালে পাঠাই। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তাঁকে সুস্থ করতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখনই ওই ব্যক্তির নাম বলতে চাচ্ছি না আমরা।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন