26 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবি ফিমস ক্যারিয়ার ক্লাবের সভাপতি পাঠান সম্পাদক জুবায়ের

নোবিপ্রবি ফিমস ক্যারিয়ার ক্লাবের সভাপতি পাঠান সম্পাদক জুবায়ের

নোবিপ্রবি ফিমস ক্যারিয়ার ক্লাবের সভাপতি পাঠান সম্পাদক জুবায়ের

বিএনএ, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ফিমস ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার ( ৬ জুন) নোবিপ্রবি ফিমস ক্যারিয়ার ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাইনুদ্দিন পাঠান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের মো. জুবায়ের মোল্লা নির্বাচিত হন।

অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আল-ফারাবি যুগ্ম-সাধারণ সম্পাদক দিগন্ত ইসলাম, অর্থ-সম্পাদক জাবেদ হোসাইন মিয়াজী, অফিস সম্পাদক মোঃ আল-আমীন, উপ-অফিস সম্পাদক মোঃ রমজান আলী, জনসংযোগ সম্পাদক নুসরাত জাহান বিথী, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম হৃদয়, প্রচার সম্পাদক কাজী মোহাম্মদ আদনান, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহমুদা আক্তার, সানজানা জাহের প্রীতি, তারেক রহমান ঈমন, জাকির হোসাইন এবং ফারজানা তানিশা।

নবনির্বাচিত সভাপতি মাইনুদ্দিন পাঠান বলেন, শিক্ষার্থীরা যাতে বিভাগীয় পড়াশোনার সাথে বাস্তবতার মিল রেখে সহজে বুঝতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই ক্লাব কাজ করে যাবে। এছাড়া মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে বিভিন্ন মৎস্য হ্যাচারিতে পরিদর্শনের জন্য ক্লাব থেকে উদ্যোগ নেয়া হবে।’

বিএনএনিউজ২৪.কম/শফিিএনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের