27 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পুকুরে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

পুকুরে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

পুকুরে ডুবে

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পুকুরের ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ডি-ব্লক সংলগ্ন ক্যাম্পের বেষ্টনীর বাইরের একটি পুকুর থেকে ওই ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ৩ শিশু হলো-২৬নং শালবাগান ক্যাম্পের মোহাম্মদ সাকেরের ছেলে কামাল সাদেক (৭), একই ক্যাম্পের নুরুল বাশারের ছেলে মোহাম্মদ ইয়াছার (৮) ও নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ সাইফুল (১৪)।

এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, সাদেক ও ইয়াছার রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সাইফুল সোমবার সকাল ১১টার দিকে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন