27 C
আবহাওয়া
৬:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নিজের গায়ে আগুন দিলেন সংবাদ উপস্থাপিকা মৌ

নিজের গায়ে আগুন দিলেন সংবাদ উপস্থাপিকা মৌ

স্বামীকে ছেড়ে আসা তরুণীর মৃত্যু প্রেমিকের হাতে!

বিএনএ, ঢাকা : স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে রাজধানীর মিরপুরে মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০) নামের এক সংবাদ উপস্থাপিকা নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। রোরবার রাত ৮টার দিকে পূর্ব কাজীপাড়ায় ৪৮১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।

একটি সূত্র জানায়, আগুনে ওই নারীর তার শরীর পুড়ে গেছে। তাকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ মৌয়ের স্বামীর নাম ইরফান হাইউম। তিনিও একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন বলে জানা গেছে। তার স্বামীও একটি বেসরকারি চ্যানেলে কাজ করেন।

মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, স্বামী-স্ত্রী দুজনেই সাংবাদিক। মেয়েটি আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করতেন। তার স্বামীও টিভি চ্যানেলে কাজ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাইউম নামের এক ব্যক্তি রোববার রাতে মৌকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। ভর্তির সময় হাইউম তিনি নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন। তবে কিভাবে মাহমুদা দগ্ধ হয়েছেন তা বলেননি তিনি।

মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মৌয়ের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা