26 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে করোনায় একদিনে আরও ৩০ জনের মৃত্যু

দেশে করোনায় একদিনে আরও ৩০ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা : মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জনে। এছাড়া এদিন দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন। এছাড়া এদিন ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৬৯ জনের।

সোমবার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (৬ জুন) দেশে করোনায় ৩৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৬৭৬ জন জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৭ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৬৬৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ২৩৯। আর গতকাল রোববার (৬ জুন) বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ৯ হাজার ৩ জন এবং আক্রান্ত ৩ লাখ ৯৩ হাজার ৩৮২। ফলে আক্রান্ত ও মৃত্যু কমেছে।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৪৩ হাজার ৯১০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ২০৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৫২২ জন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ