23 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। মঙ্গলবার (৭ মে) ভোরে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

মৃত আবুল কাশেম প্রকাশ জামাই কাশেম (৭১) নগরীর বায়েজিদ থানার বালুচরা এলাকার আব্দুল খালেকের ছেলে।

২০০৪ সালের ২৯ জুন দক্ষিণ পাহাড়তলী এলাকায় ৩৬ শতক জমি নিয়ে তিন ভাইবোনের হত্যা মামলায় গত ১৮ এপ্রিল কাশেমকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠায় চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ।

আদালত সূত্রে জানা গেছে, আলোচিত হত্যা মামলায় ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি ইউসুফ ও কাশেমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০১৭ সালের ৫ জুলাই বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ১৮ এপ্রিল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মামলাটিতে দোষী সাব্যস্ত করে আবুল কাশেম প্রকাশ জামাই কাশেম ও ইউসুফ প্রকাশ বাইট্টা ইউসুফকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছিলেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা