23 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএফইউজে নির্বাচন ১৯ অক্টোবর

বিএফইউজে নির্বাচন ১৯ অক্টোবর

বিএফইউজে নির্বাচন ১৯ অক্টোবর

বিএনএ, ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন চলতি বছরের শনিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। রোববার (৬ মে) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

১৯ অক্টোবর ঢাকাসহ ১৪টি অধিভূক্ত ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ।

সভায় দশম ওয়েজবোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্য প্রতিমন্ত্রীর বরাত দিয়ে সভায় জানানো হয়, শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠিত হবে। এই ওয়েজবোর্ড রোয়েদাদে সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন অন্তর্ভুক্ত করার দাবি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।

ওয়েজবোর্ড রোয়েদাদ কোন কোন সংবাদপত্র বাস্তবায়ন করেছে সভায় এ সংক্রান্ত তথ্য লিখিত আকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা