29 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কমতে শুরু করেছে ঢাকার তাপমাত্রা

কমতে শুরু করেছে ঢাকার তাপমাত্রা


বিএনএ,ঢাকা: সারা এপ্রিল মাসজুড়ে দেশের ওপর দিয়ে কখনো তীব্র, কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। গত ৩০ এপ্রিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। এর আগের দিন ২৯ এপ্রিল ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (৭ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা নেমে আসে ৩০ ডিগ্রির নিচে। সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা কমে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ায় চলতি মে মাসের শুরু থেকেই কমতে শুরু করে তাপমাত্রা। তাপমাত্রা কমার এ ধারাবাহিকতায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৩০ ডিগ্রির নিচে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায়। চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১২৯ মিলিমিটার।

বিএনএনিউজ/রেহানা, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮