28 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুদান থেকে জেদ্দায় ফিরেছেন ১৩৫ বাংলাদেশি

সুদান থেকে জেদ্দায় ফিরেছেন ১৩৫ বাংলাদেশি


বিএনএ, বিশ্বডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া ৬৫০ বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছেন। সেখান থেকে ১৩৫ জন বিমানযোগে জেদ্দায় ফিরেছেন।

রোববার (৭ মে) জাহাজ না পাওয়ার কারণে তাদেরকে বিমানে জেদ্দায় আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পোর্ট সুদান থেকে জেদ্দায় ফিরতে প্রায় ৬৫০ বাংলাদেশি অপেক্ষায় ছিলেন। ট্র্যাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় তারা জেদ্দায় পৌঁছতে পারছিলেন না। পরে জাহাজ না পাওয়ায় ফ্লাইটে রোববার (৭ মে) সকালে ১৩৫ জনকে জেদ্দায় আনা হয়। সুদানপ্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছবেন সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম জানান, সুদানে আটকে পড়া ৬৭৫ বাংলাদেশির মধ্যে ১৩৫ জন বিমানযোগে জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও জাহাজ বা বিমানে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসা ও অফিস আক্রান্ত হয়েছে। এ ছাড়া বাংলাদেশিরাও লুটপাটের শিকার হয়েছেন।

সংঘাত শুরুর সময় সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছিলেন বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সুদান পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও ফিরে আসতে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা