23 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সিইউএফএল’র উৎপাদন বন্ধ

সিইউএফএল’র উৎপাদন বন্ধ

চিটাগাং সার কারখানার উৎপাদন বন্ধ

বিএনএ, চট্টগ্রাম: স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় দেশের অন্যতম বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ রাখা হয়েছে। রোববার (৭ মে) সকালে সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

(৫ মে) শুক্রবার থেকে গ্যাস সরবরাহ ঠিকভাবে না মেলায় সার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিইউএফএল সূত্র জানায়, সিইউএফএল পূর্ণ ক্ষমতায় চালু রাখতে দৈনিক ৪৭ থেকে ৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। গ্যাসের চাপ এর চেয়ে কম থাকলে কারখানা চালু রাখা সম্ভব হয় না। শুক্রবার (৫ মে) থেকে কারখানায় চাহিদার বিপরীতে গ্যাসের চাপ কমে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানার উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়। গত দুই দিনেও স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় কারখানার উৎপাদন সচল করা যায়নি।

ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সার উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় দৈনিক কমপক্ষে তিন কোটি টাকা লোকসান হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির বছরে ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা