23 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সাউদার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা সোমবার শুরু

সাউদার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা সোমবার শুরু

সাউদার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ফল সেমিস্টার—২০২৩—তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে তিন দিনব্যাপী ভর্তি মেলা (এডমিশন ফেয়ার) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আগামীকাল সোমবার( ৮ মে ২০২৩) সোমবার থেকে শুরু হচ্ছে। ১০ মে,  বুধবার পর্যন্ত এ মেলা চলবে।
সাউদার্ন ইউনিভার্সিটির এবং সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল—০৫ টা পর্যন্ত  মেলা উপলক্ষে ভর্তি ফি—তে নতুনদের জন্য ২৫% এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য থাকছে ৫০% ছাড়ে ভর্তির সুযোগ ও আকর্ষণীয় পুরস্কার। শুধু তা নয় টিউশন ফি—তে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়(শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০% ছাড়। এছাড়াও, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা।

প্রাকৃতিক পরিবেশে নয়নাভিরাম সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে সাধ্যের মধ্যে বিশ্বমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে প্রতিটি বিভাগে রয়েছে একাধিক প্রফেসরসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। ইতোমধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন, আপডেটেড সিলেবাস, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ সাউদার্ন অর্জন করেছে আইইবি ও ফার্মেসি কাউন্সিল অ্যাক্রেডিটেশন।

বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস(এডমিশন অফিস) অথবা  সরাসরি  ০১৭১১৩৯৫৯৭৭, ০১৯১১৮৮২৭৬৪, ০২৪১৩৮০১০১—১৫। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট  www.southern.edu.bd    থেকে যাবতীয় তথ্য জানা যাবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে—বিবিএ, এমবিএ, ইএমবিএ (হোটেল ম্যনেজমেন্টসহ),  ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এলএলবি এবং এলএলএম।
বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে