27 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » পিকআপ চাপায় কৃষক দলের নেতা নিহত

পিকআপ চাপায় কৃষক দলের নেতা নিহত


বিএনএ, লক্ষীপুর : লক্ষ্মীপুরের সদর উপজেলায়  পিকআপের চাপায় আলমগীর হোসেন (৪৫) নামে এক কৃষক দলের নেতা নিহত হয়েছে। শনিবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলমগীর সদর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তেওয়ারীগঞ্জ গ্রামের শাহ আলমের ছেলে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নতুন তেওয়ারীগঞ্জ এলাকার তৈয়ব চৌধুরী পোল এলাকায় ভবানীগঞ্জ-দাসের হাট সড়কে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। একই এলাকায় তার ফার্মেসির দোকান ছিল। বাড়ি থেকে তিনি মোটরসাইকেলযোগে দোকানে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে চাপা দেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ