27 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কনফারেন্সে যোগ দিতে ফিলিপাইন যাচ্ছেন মিজানুর রহমান মজুমদার

কনফারেন্সে যোগ দিতে ফিলিপাইন যাচ্ছেন মিজানুর রহমান মজুমদার

মিজানুর রহমান মজুমদার

বিএনএ ডেস্ক: বিশ্বের এক নাম্বার লুব্রিকেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেল মেরিনের পরিবেশক সম্মেলনে যোগ দিতে পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ফিলিপাইন যাচ্ছেন।

রোববার (৭ মে) রাতে প্রতিনিধি দলটি ফিলিপাইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— পোর্টল্যান্ড ইন্টারন্যাশনালের পরিচালক রবিউল হোসেন বাবু ও কেএম জহিরুল কাইয়ুম।

জানা যায়, ফিলিপাইনের সেবু শহরে দুই দিনব্যাপী শেল মেরিনের আসিয়ান ও দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের পরিবেশক  সম্মেলন(2023 ASEANSA Distributor Conference) শুরু হবে ৮ মে। এতে অংশ নিতে অন্যান্য দেশের প্রতিনিধিদের মতো পোর্টল্যান্ড ইন্টারন্যাশনালের সদস্যরা যাত্রা করেন। শেল মেরিনের বাংলাদেশ পরিবেশক হলো পোটল্যান্ড ইন্টারন্যাশনাল।

বিগত কয়েক বছর ধরে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শেল মেরিন লুব্রিকেন্টস বাজারজাত করে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।

বিএনএনিউজ২৪/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ