23 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সারাদেশে বাড়বে তাপমাত্রা, ঝড়ের সম্ভাবনা

সারাদেশে বাড়বে তাপমাত্রা, ঝড়ের সম্ভাবনা

বৃষ্টিপাত

বিএনএ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় তাপদাহ আবার ফিরে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে।দিনের বড় সময় জুড়ে গরম থাকার পর বিকেলের দিকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তা এখনো বহাল আছে। আগামী দু–এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মে মাসে গরম ও ঝড়বৃষ্টি একই সঙ্গে চলে। তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আজ গরম বাড়তে পারে।

দাবদাহের পাশাপাশি ঝড়বৃষ্টিও থেমে নেই। গতকাল শনিবার বিকেলে রাজধানীতে আকাশ কালো করে মেঘ জমে। বৃষ্টি হয় প্রায় আধা ঘণ্টা ধরে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার দাপটে রাস্তায় চলাচল করা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে অনেককে কাকভেজা হয়ে বাসায় ফিরতে হয়। অবশ্য এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা গরমের মধ্যে কাটাতে হয় ঢাকাবাসীকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা