27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জামিনে মুক্তি পেয়েছে সাওদা সুমি

জামিনে মুক্তি পেয়েছে সাওদা সুমি


বিএনএ,ডেস্ক : ভোলায় জামায়াতে ইসলামীর পৌরসভা মহিলা কর্মী  সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ প্রদান করেন।

সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। এর আগে, রোববার রাতে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে সোমবার তাকে ভোলার আদালতে পাঠায় পুলিশ।

​জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান,ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট  করায়  ওই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।”

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু