26 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৪৪

চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৪৪

চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৪৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) নগর পুলিশ মিডিয়া শাখার উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন- হালিশহর থানায় মো. সবুজ (২৯), আকবরশাহ থানায় মো. জাকির হোসেন জাকারিয়া (২৭), মো. জাকারিয়া (২২), মো. আলমগীর (২৬), মো. আলাউদ্দিন (৩২), জালাল (২০), আজিজুল হাকিম আজিজ মিয়া (১৯), মো. রিদোয়ান হোসেন রাজু (২১), মো. রাশেদ (২৮), মো. খোকন (৪৮), মো. মহিউদ্দিন (৪২), মো. মহিন (১৯), মো. ইসমাইল (৩৯), মো. সাইফুল ইসলাম (৩২), মো. জুয়েল (২০), বন্দর থানায় মো. ইয়াছিন আরাফাত (৩২), মো. হৃদয় (১৯), পতেঙ্গা মডেল থানায় আশীষ দাশ (৩৪), চান্দগাঁও থানায় মো. রাকিব (২৬), ওবাইদুল গোফরান চৌধুরী (৫০), মো. পারভেজ হোসেন (২৬), মো. রায়হান (১৯), ইব্রাহিম খলিল জয় (২০), খুলশী থানায় আবু তালহা সিফাত (২৫), মো. রবিউল ইসলাম (২০) ও মো. সিয়াম (২০)।

এ ছাড়া বাকলিয়া থানায় মো. ওমর ফারুক রুবেল (৩৫), পাহাড়তলী থানায় ফেনী সদর লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুক (৩০), ডবলমুরিং মডেল থানায় আজিজুর রহমান (৩০), মো. ইমন (১৯), মো. জামিল (৩২), মো. নবী হোসেন (২২), মো. রাশেদ (২১), মো. জিহাদুল ইসলাম (২০), মো. আলী (২০), মো. সাগর (২০), মো. সাকিব (২৩), মো. ওয়াজিদ (১৯), সদরঘাট থানায় মোহাম্মদ হোসেন (৩৬), গোবিন্দ দাশ (২৫), কর্ণফুলী থানায় আব্দুল মন্নান (৪২), ইপিজেড থানা মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হোসেন খোকন প্রকাশ ভিপি খোকন (৪০), কোতোয়ালি থানায় জয় দে (২০) ও বায়েজিদ বোস্তামী থানায় মো. জাহেদ মাহাদি (২২)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা আছে। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের