23 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় নিখোঁজ শিশুর পুকুরে মিলল নিথর দেহ

রাঙ্গুনিয়ায় নিখোঁজ শিশুর পুকুরে মিলল নিথর দেহ

রাঙ্গুনিয়ায় নিখোঁজ শিশুর পুকুরে মিলল নিথর দেহ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আছমা সিদ্দিকা সাফা (৪) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। এটি দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার সৌদিয়া প্রবাসী মো. হাসান আলীর মেয়ে৷

সোমবার (৭ এপ্রিল) প্রবাসফেরত পিতা দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

নিহত শিশুর আত্মীয় এম এ জব্বার সিকদার জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে খেলছিলো সাফা হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি করে, পরে একঘণ্টার বেশি সময়ের পর পাশের পুকুরে তার নিথর দেহ দেখে এলাকাবাসী,পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাফাকে মৃত ঘোষণা করেন। পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট সন্তান ছিলো শিশু সাফা।

এ বিষয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে, পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের এমন মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে আসতেছে পিতা। তিনি বাড়ি ফিরলে সোমবার বিকালের দিকে তার লাশ দাফন করা হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা