27 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার

টেকনাফে ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার


বিএনএ, কক্সবাজার :  কক্সবাজারের টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার ( ৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণে মির্জারজোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসবে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

কিছুক্ষণ কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল দুই জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে দুইটি পোটলা হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে, আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ অতিক্রম করে মির্জারজোড়া এলাকার দিকে আসতে দেখে।

তখন তাদের গতিবিধি সন্দেহজনক হলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা তাদের হাতে থাকা পোটলাগুলো ফেলে দ্রুত দৌঁড়ে ঘন কেওড়া বনে ভিতরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুইটি পোটলার ভিতর হতে ১ লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছ।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা