31 C
আবহাওয়া
৫:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২

খুলনায় কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২


বিএনএ, খুলনা: খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এমভি থ্রি লাইট-১ নামে সারবোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন।

রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ।

নিখোঁজ দুইজন হলেন- জাহাজের বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

এদিকে, খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি টিম রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ দুইজনের সন্ধানও মেলেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে নদীর পাশে বসে ছিলাম। এ সময় হঠাৎ দেখি একটি জাহাজ রূপসা রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুইজন নিখোঁজ রয়েছেন।

জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত