30.8 C
আবহাওয়া
১১:১১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে দু’পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত

বান্দরবানে দু’পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত

বান্দরবানে দু’পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত

বিএনএ: বান্দরবানে সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) বান্দরবানের রোয়াংছড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ইউপিডিএফ সংস্কার ও কেএনএফ এর মধ্যে এ সংঘাত শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ওসি মো. আব্দুল মান্নান।

তিনি জানান, চাঁদাবাজিসহ পাহাড়ি এলাকার আধিপত্য নিয়ে গণতান্ত্রিক সংস্কারপন্থীদের সাথে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের বিবাদ চলছিল। এরই জেরে গতরাত থেকেই জোবারাংপাড়া এলাকায় সংঘর্ষ-গোলাগুলিতে জড়ায় দু’পক্ষ। এতে ৮ জন নিহত হয়। অনেকে পালিয়েও যায়।

সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী