26 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে সড়কে প্রাণ গেল তিনজনের

কক্সবাজারে সড়কে প্রাণ গেল তিনজনের


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম বদিউল আলম (৫২) বলে জানা যায়। উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং এলাকার আনু মিয়ার ছেলে তিনি। বাকি ২ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ওসি আনোয়ারুল জানান, উখিয়া-টেকনাফ আঞ্চলিক সড়কে রামু মধ্য খুনিয়াপালং এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। পরে আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে আরও একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের