27 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতন, বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতন, বেড়েছে লেনদেন

পুঁজিবাজার

বিএনএ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। আজকের দিন নিয়ে টানা ৪ কার্যদিবস পতন হয়েছে পুঁজিবাজারে। গতকালের মতো আজও পুঁজিবারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে এ তথ্য জানা যায়।

সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবসে ডিএসইতে কমেছে ২১ পয়েন্ট এবং সিএসইতে সূচক কমেছে ৬৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে গত রোববার (৩ এপ্রিল) সূচক সামান্য বৃদ্ধির পর সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা চারদিন দরপতন হলো। এই চার দিনে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ৮ হাজার ৯০ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৫০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩০টির এবং ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ