25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা চান ইউক্রেন প্রেসিডেন্ট

রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা চান ইউক্রেন প্রেসিডেন্ট

রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা চান ইউক্রেন প্রেসিডেন্ট

বিএনএ,বিশ্বডেস্ক : রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়া তেল রপ্তানি থেকে এত বেশি আয় করছে যে, তারা শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজন মনে করছে না। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, রাশিয়ার ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা উচিত।.

ভিডিও বার্তায় জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেলের উপর পুরোপুরি বয়কটের আহ্বান জানান।.

উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির অর্ধেকের বেশি তেল রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন