25 C
আবহাওয়া
১০:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ভিয়ারিয়ালের কাছে এবার বায়ার্নের হার

ভিয়ারিয়ালের কাছে এবার বায়ার্নের হার

রিয়াল

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বুধবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৬ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমাত্মক ছিলেন ভিয়ারিয়া।

অন্যদিকে তাদের বিপক্ষে ম্যাচ জুড়ে আক্রমণে ভুগল বায়ার্ন মিউনিখ। আগের ম্যাচে গোলের বন্যা বইয়ে দেওয়া জার্মান চ্যাম্পিয়নরা এবার জালের দেখাই পেল না। ইউলিয়ান নাগেলসমানের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা জাগাল স্প্যানিশ দলটি।

ব্যবধান আরো বাড়তে পারত। স্বাগতিকদের একটি প্রচেষ্টা পোষ্টে লাগে, সুযোগও হারায় তারা কয়েকটি। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম হারের তেতো স্বাদ পেল বায়ার্ন। ইউরোপ সেরার মঞ্চে তাদের বিপক্ষে প্রথম জয় পেল ভিয়ারিয়াল। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। একমাত্র গোলটি করেন আরনাউত দানজুমা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ম্যাচে নিজেদের প্রথম ভালো সুযোগ পায় বায়ার্ন। ৫৩তম মিনিটে আরেক দফা বেঁচে যায় বায়ার্ন। ডি-বক্সের বাইরে থেকে জেরার্দ মরেনোর বাঁ পায়ের জোরাল শট পোষ্টে লাগে। ৬৬তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান দানজুমা। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে শট নিতে দেরি করে ফেলেন তিনি। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করার আরেকটি সুযোগ হাতছাড়া করেন আলফোন্সো পেদ্রাসা। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে বাইরে মারেন দ্বিতীয়ার্ধে বদলি নামা এই স্প্যানিশ মিডফিল্ডার।

২০১৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে হারল বায়ার্ন। এই মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫১ গোল করা রবের্ত লেভানদোভস্কি পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন। বায়ার্নের সামনে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগের চ্যালেঞ্জ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা