23 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » গণপরিবহনের সঙ্গে খুলতে শুরু করেছে দোকানপাট

গণপরিবহনের সঙ্গে খুলতে শুরু করেছে দোকানপাট

গণপরিবহনের সঙ্গে খুলতে শুরু করেছে দোকানপাট

বিএনএ, ঢাকা : লকডাউনের মধ্যে রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি খুলতে শুরু করেছে দোকানপাটও।

বুধবার (৭ এপ্রিল) রাজধানীর হাতিরপুল, কাটাবন ও নিউমার্কেট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এছাড়া সড়কে গণপরিবহন চলাচল করলেও এসব যানবাহনে যাত্রী সংখ্যা কম দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, সকালে হাতিরপুলের বীর উত্তম সিআর দত্ত রোডের কিছু কিছু দোকান খুলতে দেখা যায়। এসব দোকানে কিছু ক্রেতারও উপস্থিতি চোখে পড়ে। কিছু দোকান অর্ধেক খোলা অবস্থায় দেখা গেছে। তবে জানতে চাইলে, দোকান বন্ধ করে দেন একাধিক দোকানদার।

ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন, আমাদের দোকানে তো ভীড় নেই, স্বাস্থ্যবিধির কোনো সমস্যা হচ্ছে না। গাড়ি চলতে পারলে দোকান খুলতে সমস্যা কি, করোনা কী শুধু মার্কেটেই থাকে?

করোনার সংক্রমণ মোকাবিলায় গত সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর মধ্যে মঙ্গলবার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স