25 C
আবহাওয়া
৯:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউনেও চলছে কওমি মাদ্রাসার পরীক্ষা

লকডাউনেও চলছে কওমি মাদ্রাসার পরীক্ষা

লকডাউনেও চলছে কওমি মাদ্রাসার পরীক্ষা

বিএনএ, ঢাকা : লকডাউনের মধ‌্যেও দাওরায়ে হাদিসের পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কওমি মাদ্রারাসা কর্তৃপক্ষ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ছাড়া) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ অবস্থায়ও কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা যথাযথ স্বাস্থবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কার্যকরী সদস্যা মুফতি নুরুল আমিন।

তিনি গণমাধ্যমকে বলেন, গত ৩ তারিখ থেকে এ পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আজকেও দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। আগামীকাল শেষ হবে।

সারা দেশে ২২২টি পরীক্ষাকেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা চলছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা