25 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মেডিক্যালে চান্স না পেয়ে

মেডিক্যালে চান্স না পেয়ে

আত্মহত্যা

বিএনএ, ঢামেক হাসপাতাল প্রতিনিধি: রাজধানীর মুগদা এলাকায় সাততলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তনিমা রহমান নেহা (২০) নামে এক শিক্ষার্থী মেডিক্যালে ভর্তির চান্স না পেয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাতে নেহাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা এম মিজানুর রহমান জানান, গত ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেয় মেয়ে, কিন্তু অকৃতকার্য হয়। তারপর থেকে সে আপসেট ছিল। ঢাবি ও ডেন্টালে ভর্তির জন্যও চেষ্টা করছিল। কিন্তু নেহা কেন সে মেডিক্যালে ভর্তি হতে পারলো না এটাই তার মনের দুঃখ। তিনি আরও বলেন, মেডিক্যালে ভর্তি হতে না পেরে ভেঙে পরে নেহা। তারা দক্ষিণ মুগদায় সাততলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসার সবার অগোচরে সাততলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে সে। তাকে উদ্ধার করে স্হানীয় হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন। ২বোন ১ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে নেহা নামে এক শিক্ষার্থী মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা