26 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রিজওয়ানার বাবাও বেইমান ছিলেন, জিয়ার লাশ ফেলে পালিয়েছে!

রিজওয়ানার বাবাও বেইমান ছিলেন, জিয়ার লাশ ফেলে পালিয়েছে!


বিএনএ, ডেস্ক : লেবার পার্টির ইফতার মাহফিলে বাংলাদেশ লিবারেল পার্টি (এলডিপি)র চেয়ারম্যান ড. অলি আহমেদ সাবেক উপদেষ্টা রিজওয়ানা চৌধুরীকে ইঙ্গিত করে বলেন একজন উপদেষ্টা অকপটে স্বীকার করেছে, নির্বাচনে ১১ দলীয় জোটকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। ওই উপদেষ্টার বাবা  সৈয়দ মহিবুর রহমান ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। জিয়াউর রহমান যখন মারা যান তখন তার মৃতদেহ ফেলে রেখে বদরুদ্দোজা চৌধুরী ও সৈয়দ মহিবুর রহমান লুঙ্গি পড়ে পালিয়ে যান। যাদের  বাবা বেইমান, তাদের থেকে কী আশা করা যায়?

শুক্রবার অনুষ্ঠিত লেবার পার্টির ইফতার মাহফিলে ড. অলি আহমেদ আরও বলেন, আমি আগেই বলেছিলাম ড. মুহাম্মদ ইউনূস জাতির সঙ্গে বেইমানি করবে। শেষ পর্যন্ত তাই করেছে। তার বিদেশে পালিয়ে যাওয়ার কথা। কিন্তু পালিয়ে যায়নি, এর থেকেও বড় অপরাধ করেছে। তার সদস্যদের নিয়ে বিদেশের প্রেসক্রিপশনে একটি  নির্বাচন করেছে, যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন হয়নি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ