20 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৪

চট্টগ্রামে সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৪


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদে একটি ভবনে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে চার ব্যক্তি দগ্ধ  হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) এবং নয়ন (৩১)।তাদের সবার অবস্থা গুরুতর।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক গণমাধ্যমকে জানান,  আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। আহত অবস্থায় ৪ জনকে চমেক হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার এ তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা