23 C
আবহাওয়া
৪:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জিএম কাদেরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জিএম কাদেরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


বিএনএ, ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। এটি জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের প্রথম সভা।

মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

জাতীয় পার্টিও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনকে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও স্ত্রী শেরিফা কাদের। বৈঠকে বন্ধু প্রতিম বাংলাদেশ ও চীনের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা।

বৈঠকে জিএম কাদের বলেন, ‘আগামী দিনেও বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোড়ালো হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে আতিথেয়তায় মুগ্ধ হয়ে ধন্যবাদ জানান চীনের রাষ্ট্রদূত।

বৈঠকে আরও ছিলেন– বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর জিনথ উই, পলিটিক্যাল ফেঞ্জ জিজিয়া, জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে