18 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ৭২ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেফতার ১

ঝিনাইদহে ৭২ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেফতার ১

ঝিনাইদহে ৭২ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেফতার ১

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। হবিবুর রহমান মাগুরা জেলার কাদিরপাড়া গ্রামের মোল্লার ছেলে।

মহেশপুর ব্যাটালিয়ান ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পাচার করার জন্য এক ব্যক্তি স্বর্ণসহ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮০ ভরি ও বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করার জন্য স্বর্ণ গুলো সীমান্ত এলাকায় আনা হয় বলে তিনি জানান।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা