30 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টির বাগড়ায় খেলা গড়াল ২৭ ওভারে

বৃষ্টির বাগড়ায় খেলা গড়াল ২৭ ওভারে

বাগড়া

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বৃষ্টির বাগড়ায় নারী বিশ্বকাপে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ শুরু হচ্ছে ৪ ঘণ্টা দেরিতে। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও খেলা শুরু হয় ৮টা ৫ মিনিটে।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি। বৃষ্টি থামার পর টস হয় বাংলাদেশ সময় ৭টা ৪৫ মিনিটে। টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড। আগে ব্যাটিং করবে নিগার সুলতানার দল। দুই দল প্রথমবার মুখোমুখি হচ্ছে ওয়ানডেতে। দুজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বোলিং করতে পারবে। আর তিনজন করতে পারবে ৫ ওভার কর।

এবারের বিশ্বকাপের শুরুটা বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের একই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। আর আয়োজক নিউ জিল্যান্ড নারী ক্রিকেট দল প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অভিষেক রাঙানোর দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেটা হয়নি। হেরে যায় ৩২ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আজ প্রতিপক্ষ শক্তিশালী নিউ জিল্যান্ড।

শক্তিমত্তায় নিউ জিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিউই নারী দল এর আগে চারবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। শিরোপা জিতেছে একবার। সেখানে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে খেলছে। অন্যদিকে নিউ জিল্যান্ডের ঘরের মাঠ হওয়ায় তারা কিছুটা স্বস্তিতে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু