18 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ওয়ারীতে গ্যাসের আগুনে শিশুসহ দগ্ধ ৩

ওয়ারীতে গ্যাসের আগুনে শিশুসহ দগ্ধ ৩


বিএনএ, ঢাকা: রাজধানীর ওয়ারী রথখোলা এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাসে আগুন লেগে শিশুসহ তিন জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবাবপুর রোডের লালচান মুকির লেনের ৯ নম্বর বাড়ির দোতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, তিনজনকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন- কানিজ ফাতেমা (৩৫), তার মেয়ে আয়েশা আক্তার (৬) ও শাশুড়ি আছিয়া বেগম (৭০)।

হাসপাতালে ফাতেমার বড় বোন শিউলি আক্তার জানান, নিজেদের বাড়ীর দ্বিতীয় তলায় তারা থাকেন। সন্ধ্যার পর ফাতেমা রান্নাঘরে চা বানাতে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই ঘরের মধ্যে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা তারা তিনজনই দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তাদের চিৎকার শুনে আশপাশে লোকজন উদ্ধার করে বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ণ ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা