23 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা


বিএনএ ডেস্ক:ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৭ মার্চ) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি।

স্পিকার বলেন, ‘৭ মার্চ বাঙালি জাতির জন্য অনন্য মাইলফলক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।’

তিনি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ বাংলাদেশি, সম্ভ্রম হারানো ২ লাখ নারী, জাতীয় চার নেতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধুর পরিবারের সদস‌্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় স্পিকারের সঙ্গে ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা