28 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের উপ-পরিদর্শক নিহত

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের উপ-পরিদর্শক নিহত

মাদক ব্যবসায়ীর ইয়াবা ও টাকা আত্মসাৎ, ৩ পুলিশ কনস্টেবল গ্রেফতার

বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিবহন চাপায় মো. মোনায়েম নামে এক শিল্প পুলিশের উপ-পরিদর্শক নিহত হয়েছে।রোববার (৭ মার্চ) দিবাগত ভোর রাতে আশুলিয়ার টঙ্গী- আশুলিয়া- ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. মোনায়েম আশুলিয়া শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ভোরে হয়ত নামাজ শেষে ক্যাম্পে ফিরতে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন তিনি। এসময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে ঘটনাস্থলেই এই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম জানান, আমি ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। একই সাথে ঘাতক পরিবহনটিও সনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ইমরান খান, জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা