24 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে পথচারীর ওপর ট্রাক : নিহত ২

কক্সবাজারে পথচারীর ওপর ট্রাক : নিহত ২


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে পথচারীদের ওপর তুলে দেয়ার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও আট জন। শনিবার (০৬) মার্চ রাত সাড়ে ১১টার দিকে কলাতলী ডলফিন চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত ২ জনের মধ্যে একজন কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোহনা বেগম (৭০) ও অপরজন ঢাকা উত্তরার শাহাদাত হোসেন।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম—কক্সবাজারমূখী একটি ট্রাক কলাতলী ডলফিন চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তুলে দেয়। ট্রাক চাপায় ধুমড়ে মুচড়ে যায় ২টি ভাসমান দোকান, ২টি সিএনজি ও ১টি টমটম। এসময় তাৎক্ষণিক মূমুর্ষু অবস্থায় নারীসহ ২জন কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাদের মৃত্যু হয়। পরে ট্রাকের নিচ থেকে আরও ৩ জনকে উদ্ধার করে হাসতাপালে নিয়ে যাওয়া হয়। এছাড়া হাসপাতালে আরও ৫ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে