বিএনএ, ঢাকা : দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের নতুন দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করে নির্ধারণ করেছে সংগঠনটি।
রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, সোনার দাম নিয়মিত ওঠানামা করছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

