28 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

হাটহাজারীতে এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

হাটহাজারীতে এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে ইউনিক সুইটস নামে এক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা কার্যালয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, ইউনিক সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালানো হয়। এতে দেখা যায়, অপরিষ্কার পরিবেশে তৈরি হচ্ছিল মিষ্টি। এছাড়া খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে। অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা