27 C
আবহাওয়া
৪:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ভিক্ষুক নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর কাওলা রেলগেটের সামনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর কাওলা রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ওই যুবক (২৫) আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

সানুমং আরও বলেন, নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ