29 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন বর্জনকারী দলগুলোর নেতাদের বাসায় পিঠা পাঠাচ্ছে বিএনপি

নির্বাচন বর্জনকারী দলগুলোর নেতাদের বাসায় পিঠা পাঠাচ্ছে বিএনপি


বিএনএ, ঢাকা : দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি। বিএনপির সঙ্গে আন্দোলনরত সমমনা জোটসহ নির্বাচন বর্জনকারী ৬২ রাজনৈতিক দলের নেতাদের বাসায় এই পিঠা পাঠানো হচ্ছে। ১৮ রকমের পিঠা পাঠানো হচ্ছে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পিঠা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা।

জানা গেছে, সোমবার ২০ দলের নেতার বাসায় এবং মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২২ নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সকল দলের নেতাদের মাঝে পৌঁছে দেওয়া হবে তারেক রহমানের দেওয়া শীতকালীন পিঠা।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ–২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!