28 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হোন– প্রতিমন্ত্রী রিমি

চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হোন– প্রতিমন্ত্রী রিমি

প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)

ঢাকা: সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার পণ্য প্রদর্শনী ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেক উদ্যোক্তাকে এক একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হতে হবে।

মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার পণ্য প্রদর্শনী ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের উন্নয়নে নারী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে এবং দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে নারীরা এখন এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। নারী পুরুষের সমতা আনয়নে সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নারীদেরকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে এবং অনলাইন ব্যবসার সাথে অভ্যস্ত হতে হবে। শুধু চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী উদ্যোক্তা তৈরি করে যাচ্ছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা