25 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত দুই বোনের মৃত্যু

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত দুই বোনের মৃত্যু

দুই বোনের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর রাহাত্তরপুল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত সামিয়া খালেদ শ্রাবনীর (১৮) মৃত্যু হয়েছে। সোমবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার তার বড় বোন সাবরিনা খালেদ এনির (২৪) মৃত্যু হয়।

নিহত সাবরিনা চট্টগ্রাম নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। সামিয়া উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত। তাদের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার ফতেহ নগরে। মাকে নিয়ে নগরের বাসায় থাকতেন দুই বোন। বাবা আলাউদ্দীন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

গত ৩ ফেব্রুয়ারি সকালে নগরীর রাহাত্তরপুল এলাকার বাসায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুই বোন সাবরিনা খালেদ এনি ও সামিয়া খালেদ শ্রাবনী দগ্ধ হয়ে গুরুতর আহত হন। আগুনে দুই বোনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন রাতেই তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। দীর্ঘ ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরপারে চলে গেলেন দুই বোন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর