28 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নব নির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানালো চসিক কর্মকর্তাবৃন্দ

নব নির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানালো চসিক কর্মকর্তাবৃন্দ

নব নির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানালো চসিক কর্মকর্তাবৃন্দ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা  জানিয়েছে চসিকের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বহদ্দারহাটে নবনির্বাচিত মেয়রের বাসভবনে চসিক নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীর পক্ষে শুভেচ্ছা জানানো হয়।

এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, আপনাদের সততা এবং কর্তব্য নিষ্ঠায় মেয়াদের দায়িত্বকালীন সময়ের প্রথম ১০০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যা কিছু করতে চাই- সেই আলোকে সকলের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহাম্মেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ন কবির চৌধূুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মীর্জা ফজলুল কাদের উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন