18 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ২০ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ২০ হাজার ছাড়াল

করোনায় মৃত্যু ২৩ লাখ ২০ হাজার ছাড়াল

বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি করোনার প্রাদুর্ভাব এখনো অব্যাহত আছে। কোনভাবেই থামানো যাচ্ছেনা এর প্রাদুর্ভাব। এখনো প্রতিদিন এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এর সাথে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত মানুষের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বিশ্বের ৪ লাখ ২১ হাজার ৪৯৬ জনের নাম। এই সময়ে প্রাণ হারিয়েছেন আরো ১০ হাজার ৯৯৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার (৭ ফেব্রুয়ারি) বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৬৩ লাখ ৪২ হাজার ৯০১ জন। একই সময় মোট মারা গেছেন ২৩ লাখ ২০ হাজার ৪৪৫ জন।

প্রাণঘাতি এই ভাইরাসটি সংক্রমিত হয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ১৯ হাজার ৬৩৬ জন। মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৫২৮ জন।

যুক্তরাষ্ট্রের পর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ২৭ হাজার ১৭০ জন। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ২৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৯৭ হাজার ৭৯৫ জন। মারা গেছেন ২ লাখ ৩১ হাজার ৬৯ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ১৬৪ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা