29 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী ওমর সানী’র প্যানেল

ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী ওমর সানী’র প্যানেল


বিএনএ, ঢাকা : বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওমর সানী। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক পলাশ, নজরুল রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জিনিয়ার এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মোঃ আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল ও জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর।

এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে সকাল ১১টা থেকে সংগঠনটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা, পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন।

বিএনএনিউজ/রিপন/ এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট