20 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে গরু চোর সন্দেহে যুবক গ্রেপ্তার

বোয়ালখালীতে গরু চোর সন্দেহে যুবক গ্রেপ্তার

বোয়ালখালীতে গরু চোর সন্দেহে যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে গরু চোর সন্দেহে সিএনজি অটোরিকশাসহ মো.ফারুক (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) এলাকাবাসী তাকে আটক করে বোয়ালখালী থানায় সোপর্দ করেন।

গ্রেপ্তার ফারুক পটিয়া উপজেলার মহল্লা পাড়ার আরখ মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ফারুককে এলাকাবাসী গরু চোর সন্দেহে আটক করেন। খবর পেয়ে গত ১৫ ডিসেম্বর রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সংগঠিত একটি গরু চুরির মামলায় ফারুককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গরুর মালিক মো.সাদ্দাম অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা