27 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা আড়াই লাখ

খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা আড়াই লাখ

খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা আড়াই লাখ

বিএনএ,চট্টগ্রাম: পটিয়ায় শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এসএম রেজা রিপন নামের এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম পটিয়া-কক্সবাজার মহাসড়কের গিরি চৌধুরী বাজার সংলগ্ন শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেন, পটিয়া উপজেলার শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সরবরাহ করার অপরাধে ইজারাদার এস এম রেজা রিপনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারায় আড়াই লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। পটিয়ায় বালু ও মাঠি কাটা বন্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা