26 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আড়াই লাখ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

আড়াই লাখ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

আড়াই লাখ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

বিএনএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে প্রায় আড়াই লাখ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে অষ্টম বারের মতো তিনি আসনটি থেকে নির্বাচিত হলেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম (মিটু) (ডাব) পেয়েছেন ১২২ ভোট এবং গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান (মাছ) পেয়েছেন ৮৬ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে এক হাজার ৭২৩ ভোট বাতিল হয়েছে। আসনটিতে ৮৭.৮০ শতাংশ ভোট পড়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ